• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১১:১৩

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

Ad

১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় জগন্নাথপুরে-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ রায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমেতনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার জগন্নাথপুরের উদ্দেশ্যে বিকেলে রানীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশা (সিএনজি) ও রানীগঞ্জের উদ্দেশ্য জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইজিবাইক (টমটম) মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর শেখপাড়া এলাকায় আসলে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। এ সময় অটোরিকশা, ইজিবাইকের চালক, নারী-শিশুসহ আরে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা বেগতিক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us