• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:৩৯:৪০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় ৩ আওয়ামী লীগ নেতা আটক

১০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪২:২২

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় ৩ আওয়ামী লীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ডেভিল হান্ট অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

Ad

৯ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

আটকরা হলেন, কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম ও মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

ওসি আজিজুল হক এশিয়ান টিভি অনলাইনকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে রোববার রাতে বুড়িচং থানা পুলিশ আটক করে।

এদিকে আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬


Follow Us