• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪১:১৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় ৯ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৩:০৩

কাউনিয়ায় ৯ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় নয় বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

Ad

৫ ফেব্রুয়ারি বুধবার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

Ad
Ad

উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

এ সময় সদস্য লিটন পারভেজ, ফজলুল হক বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহফুজার রহমান মিঠু ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭



Follow Us