• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪৭:৩৫

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চাচা- ভাতিজা নিহত হয়েছেন। 

Ad

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us