• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৫:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাউজান পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৩০ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৪:১৯

রাউজান পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান পৌরসভার উদ্যোগে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বেলা ১১টায় গহিরা এলাকার কাউন্সিলর কার্যালয়ে প্রায় ১০০ জনের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

Ad

রাউজান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও পৌরসভার ১নং ও ২ নং ওয়ার্ডের সদস্য মনির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

Ad
Ad

উল্লেখ্য পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের সদস্য ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং মহিলা প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ওয়ার্ড কমিটির দেওয়া প্রস্তাবিত তালিকার ব্যক্তিদেরকে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল মনছুর খাঁন, নুরুচ্ছাফা চৌধুরি, মোহাম্মদ হোসাইন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us