• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:৩০:২১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

৩০ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:১৬:৩৭

খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা।

Ad

জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে সকাল থেকে পৌর টাউন হল প্রাঙ্গণে এ পিঠা উৎসবের পর্দা উঠে।

Ad
Ad

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দরিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাতে এমন উৎসবের আয়োজন করা হলো।

২০টি স্টল অংশ নিয়েছে এ বারের উৎসবে। দেশীয় ও পাহাড়ের সুস্বাদু পিঠাপুলি মিলে ৬০ ধরনের পিঠা থাকছে মেলায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us