• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর, শিশু নিহত

১৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫৫:৫১

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর, শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এতে আয়েশা সিদ্দিকা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া পাঁচজন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন।

Ad

১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আয়েশা সিদ্দিকা ক্যাম্পের জি-২ ব্লকের ইব্রাহিমের মেয়ে। তবে আহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গা নাগরিক ও ক্যাম্পের ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে একটি বসতঘরের ভেতরে পুড়ে শিশু আয়েশার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় পাঁচজন আহতসহ নিখোঁজ রয়েছেন তিনজন।

২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ মো. মোস্তাক আহমেদ বলেন, হতাহত ও নিখোঁজসহ আগুনে অন্তত দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। বিস্তারিত আরও তথ্যের জন্য আমরা কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



Follow Us