• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:২৩:২৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টে "টিম লিজেন্ড" জয়ী

৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:২৬:৪৭

ফটিকছড়িতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টে "টিম লিজেন্ড" জয়ী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্টে ডা. আলাউদ্দিন ও টনির মালিকানাধীন "টিম লিজেন্ড" জয়ী হয়েছে।

৪ জানুয়ারি শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় খেলার পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ও  অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুল হক। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad

পরে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় টিম লিজেন্ড ১-০ গোলে টিম নস্টালজিয়াকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

এ টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল, দেশের জনপ্রিয় টিভি চ্যানেল- এশিয়ান টেলিভিশন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০




Follow Us