• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:০৭:১৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় সাংবাদিক সুনীল দাসের উপর দুর্বৃত্তের হামলা

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৪:১০

খুলনায় সাংবাদিক সুনীল দাসের উপর দুর্বৃত্তের হামলা

খুলনা ব্যুরো: পেশাগত দায়িত্ব পালনকালে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, ভয়েজ অব টাইগারের বার্তা সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুনীল কুমার দাসের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার দুইটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

Ad

৩০ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় জানান, সোমবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এসময় সাংবাদিক সুনীল দাস পেশাগত দায়িত্ব পালনের জন্য আদালতের দ্বিতীয় তলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। 

হঠাৎ দুর্বৃত্তরা তার পিছন থেকে এলোপাতাড়িভাবে কিলঘুষি মারতে শুরু করে। তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজ নিয়ে চলে যায়। সুনীল দাস মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us