• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে আদালত অবমাননার দায়ে চিকিৎসক কারাগারে

২৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:১৬:২৫

গোপালগঞ্জে আদালত অবমাননার দায়ে চিকিৎসক কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (কর্মকর্তা) ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৭ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

Ad
Ad

এ বিষয়ে অ্যাডভোকেট এমএ আলম সেলিম বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় ডা. ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর ওই রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তিনি ওই তারিখে হাজির হয়নি। পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির না হওয়ার কারণ দর্শাতে নোটিশ করা হয়। তিনি ওই তারিখেও নোটিশের জবাব দেননি। ১৯ ডিসেম্বর আদালত অবমননার দায়ে তার বিরুদ্ধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us