• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪০:৪০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৬:১০

ফকিরহাটে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad

১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি শেখ আলমগির কবির। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাহান শাহ্ (মিথুন) এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মল্লিক ইদ্রিস আলি কুট্টি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারেক ফকির। এসময় আরও উপস্থিত ছিলেন- যুবদল নেত্রী কলিনা ইসলাম, আসাবুর রহমান, খান কামরুল ইসলাম, শাহরিয়ার রহমান বাবু প্রমুখ।

Ad
Ad

ফাইনাল খেলায় বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং আট্টাকা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারের মাধ্যমে আট্টাকা স্টোটিং ক্লাবকে ৪-৫ গোলের ব্যবধানে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠিত ফাইনাল খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন গাউসুল আজম, লাচ্চু মোড়ল ও জাহিদুর রহমান। খেলায় ধারাভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us