• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করায় ১২ লক্ষ টাকা জরিমানা

৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:০৩:২৫

বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করায় ১২ লক্ষ টাকা জরিমানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে আটক করা হয়।

Ad

৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলন করায় দুই জনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটকরা হলেন, নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন (৪৫) ও চাঁন মিয়ার ছেলে মো. এবাদুল্লাহ (৩৫)।

Ad
Ad

বাঞ্ছারামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম সোমবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দুইজনকে আটক করেন। প্রত্যেককে ৬ লক্ষ করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us