• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৯:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মীমাংসা করতে গিয়ে ইউপি সদস্য কারাগারে

৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০০:২৬

লালমনিরহাটে মীমাংসা করতে গিয়ে ইউপি সদস্য কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন জয়নাল আবেদীন বাবলু নামে এক ইউপি সদস্য।

Ad

২ ডিসেম্বর সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। জয়নাল আবেদীন বাবলু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

Ad
Ad

ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারী ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিত কুমারের সাথে আমিনুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও তাদের মীমাংসা করতে পারেননি তিনি। পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ইউপি সদস্য জয়নাল আবেদীন, রঞ্জিত কুমারসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us