• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩৪:০১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় কপোতাক্ষ নদীর চর থেকে নারীর মরদেহ উদ্ধার

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩৩:৫৫

তালায় কপোতাক্ষ নদীর চর থেকে নারীর মরদেহ উদ্ধার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া বেগম উপজেলার পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী।

Ad

২২ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার মাঝিয়াড়া শশ্মানঘাটের পাশে নদীর চর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানান, স্থানীয়রা নদীর চরে রাবেয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান।

Ad
Ad

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তবে কীভাবে মারা গেছেন ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us