• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪২:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে তিন কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

২২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০০:৩৫

গুরুদাসপুরে তিন কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে কীটনাশক, সার মজুদ রাখায় তিন কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈর বাজারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার মো. মমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন, অভিযুক্ত রহমান বীজ ভান্ডার, মেসার্স মন্ডল এন্টার প্রাইজ ও শুভ এন্টার প্রাইজ দীর্ঘদিন ধরে কীটনাশকের লাইসেন্স বিহীন চাঁচকৈর বাজারে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশস্য মওসুম শুরু হতে যাচ্ছে। এ সময় কৃষক পর্যায়ে সারের ব্যাপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ ভাবে সার বিক্রি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us