• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৪:৪৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১৬:২৯

মাটিরাঙ্গার কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘কৃ‌ষিই সমৃ‌দ্ধি’ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ২০২৪-২৫ অর্থ বছ‌রে র‌বি মৌসুমে বো‌রো ধা‌নের (উফ‌শী ও হাইব্রিড) জা‌তের ধান উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষে খাগড়াছড়ির মা‌টিরাঙ্গার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে প্রণোদনা কর্মসূ‌চির আওতায় বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

২১ ন‌ভেম্বর বৃহস্পতিবার সকা‌লে কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতরের আ‌য়োজনে উপ‌জেলা কৃ‌ষি অফি‌সের সাম‌নে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলীর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি ছি‌লেন মাটিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

Ad

এসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, দেবাশীষ চাকমা, কৃষক-কৃষাণীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, কৃ‌ষি প্রধান আমা‌দের দেশে খাদ‌্য উৎপাদন আ‌রও বৃ‌দ্ধির ল‌ক্ষে ও সারাদে‌শে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক কৃষ‌কের মা‌ঝে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ কর‌ছে কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতর। তারই ধারাবা‌হিকতায় মাটিরাঙ্গা উপ‌জেলা কৃ‌ষি অফিস ‌বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন ক‌রা হয়েছে। উৎসবমুখর প‌রি‌বে‌শে সার ও বীজ নি‌চ্ছে কৃষক। মোট ২ হাজার ৫০০ জন কৃষ‌কের ম‌ধ্যে প্রতি‌ বিঘা জ‌মির জন্য ২ কে‌জি হাইব্রিড জা‌তের বীজ ধান পা‌বেন ১ হাজার ৫০০ জন কৃষক। প্রতি বিঘা ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান, ১০‌ কে‌জি ডিএসপি ও ১০ কে‌জি এমওপি সার পা‌বেন মোট ১ হাজার জন কৃষক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us