• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৫১:১১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী তিন কিশোর গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৪:৩০

জগন্নাথপুরে হত্যা মামলার আসামী তিন কিশোর গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক আসামী শাওন মিয়া (১৩), শহীদ আলম (১৫) ও শিবলু উদ্দিন (২২) নামক তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার গ্রেফতার আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার হাদি আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশ বাহিনী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুয়েল মিয়ার পুত্র শাওন মিয়া ও একই গ্রামের কাওছার মিয়ার পুত্র শহীদ আলমকে গ্রেফতার করেছে।

অপরদিকে বুধবার রাতে থানার সাব-ইন্সপেক্টার সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার তালিকাভুক্ত পলাতক আসামী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র শিবলু মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া তিন কিশোর আসামিকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us