• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ৩

১২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৯:২৭

মোল্লাহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ৩

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা লেগে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও ৩ যাত্রী। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad

১১ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে একটি গাছের সাথে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ। আহতরা হলেন- মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us