• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৬:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

৯ নভেম্বর ২০২৪ সকাল ১০:১৩:৫৭

লালমনিরহাটে মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নামে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে রংপুর থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা অটোরিকশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িতে এক সাপ্তাহে আগে আসেন। শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে রংপুরে আত্মীয়ের বাড়িতে যান। ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক এরশাদুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us