• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে শিশুর

২৪ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫২:০০

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলে শিশুর

লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ট্রাক চাপায় নিহত হয়েছে মুসা নামের ৪ বছরের একটি শিশু। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ওই সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

Ad

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী বেপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। সকাল সাড়ে ৮ টার দিকে মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (চট্ট মেট্রো-ট-১১-৭৮৯৩) ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার সাথে মুসার দেহ পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে ততক্ষণে পালিয়ে যায় চালক।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us