• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫১:৩২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ২২ সেপ্টেম্বর রোববার সকাল দশটার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার ছেলে উৎস মোল্লা (১৮)। তারা নড়াইল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

Ad
Ad

পুলিশ ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে কুয়াকাটা ভ্রমণের উদ্যেশ্যে রওনা হয়। সেখান থেকে রোববার সকালে তারা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন এবং আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, মহাসড়কে অনেক বড় বড় গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে তারা। মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us