• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:১২:৫৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাকিবুল হাসান সিয়াম (১৯) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ভায়াবহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত সাকিবুল ময়মনসিংহ নাছিরাবাদ কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল। তিনি ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সহায়ক সানোয়ার হোসেনের ছেলে।

Ad
Ad

একই ঘটনায় সাকিবের বন্ধু রাজন আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভালুকা থেকে বন্ধু রাজনকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলার মল্লিকবাড়ির দিকে যাচ্ছিলেন সাকিবুল। পরে বিকেল ৩টার উপজেলার ভায়াবহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লড়ির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুলকে হাসান সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. কামাল আকন্দ পিপিএম (বার)। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us