• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২৯ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৭

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার দুপুরে বিষধর সাপের কামড়ে নিধুরাম হাজরা (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিধুরাম উপজেলার শিবগঞ্জ দোহালী গ্রামের মৃত অভিরাম হাজরার ছেলে।

Ad

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে নিধুরাম তার বাড়ির পাশে ড্রেন পরিষ্কার করার সময় হাত দিয়ে ড্রেনের মাঝে পড়ে থাকা খড় সরানোর সময় একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়।

Ad
Ad

এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ক্ষরণ হতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিধরাম হাজরা কৃষি কাজের পাশাপাশি বাড়িতে বেশকিছু গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান তারা। বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশীরা চারপাশ থেকে তাকে ঘিরে রয়েছে। মাঝখানে নিধুরামের মাথা কোলে নিয়ে বসে রয়েছে এক যুবক। এর মাঝে চলছে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টায় কবিরাজি চিকিৎসা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us