• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পানিতে নিখোঁজ মুক্তাদিরের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার

২৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬:২১

পানিতে নিখোঁজ মুক্তাদিরের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মুক্তাদির (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

২৪ আগস্ট শনিবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মোস্তাকিম ভূঞাপুর পৌর শহরের টেগুরি পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

Ad
Ad

জানা যায়, শুক্রবার ২৩ আগস্ট বিকাল ৩টার দিকে বাড়ির পাশে লৌংজং নদীতে গোসলে নামে মুক্তাদির। শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শনিবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা জানান, শুক্রবার বিকালে ভূঞাপুরের লৌহজং নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়। পরে শনিবার সকালে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us