• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২৩ আগস্ট ২০২৪ বিকাল ০৫:২৯:৩০

ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। ২২ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি নামক স্থানে সিসিবিএল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন, উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) ও একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী ওবায়দুল রহমান (৩০)। এ ঘটনায় গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।

Ad
Ad

নিহত বাবু মাতুবরের বাবা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে। সেই গাড়িই তার প্রাণ কেড়ে নিলো।

স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যাঞ্চলে বন্যাদুর্গতদের ত্রাণ সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিল। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, মোটরসাইকেল আরোহী দুই যুবক ভাঙ্গা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে খুলনার দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us