• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

১৯ আগস্ট ২০২৪ দুপুর ০২:৩৬:০২

ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৯ আগস্ট সোমবার সকালে খুলনা বটিয়াঘাটা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

Ad
Ad

বটিয়াঘাটা উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সোহেল রহমান, মো. শান্ত শেখ, আবুল হাসান, সোহনেয়ারা বেগমসহ অনেকে।

তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর লুটপাট চালিয়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে ভাঙচুর করা হবে বলে হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের শক্ত অবস্থান কামনা করছেন তারা। তা না হলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯







Follow Us