• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:১১:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীর জলাশয় থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৭ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৯:০৮

কুমারখালীর জলাশয় থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে এক জলাশয়ে পাট ধুতে গিয়ে আগুনে পুড়া দুটি বন্দুকের খণ্ডিত অংশ পেয়েছেন এক কৃষক। পরে স্থানীয়রা খবর দিলে কুমারখালী থানা পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায়।

Ad

১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের রাস্তার পাশে জলাশয় থেকে এই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পুলিশের ভাষ্য, ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধার করা বন্দুক ২টি কুষ্টিয়া মডেল থানার হতে পারে।

Ad
Ad

মহিষাখোলা গ্রামের কৃষক মো. জালাল উদ্দীন (৪৮) বলেন, আমি সকাল সাড়ে ১০টার দিকে হোসেন আলীর জলাশয়ে পাট ধুতে নেমেছিলাম। সে সময় আমার পায়ে কিছু একটা বেঁধে যায়। পরে তুলে দেখি বন্দুক। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে তা নিয়ে যান।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে মহিষাখোলা গ্রাম থেকে আগুনে পুড়া দুইটি বন্দুকের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র লুটপাট করেছিল দুর্বৃত্তরা। উদ্ধার হওয়া বন্দুক মডেল থানার অস্ত্রাগারে রাখা অস্ত্র হতে পারে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রগুলো মডেল থানায় জমা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us