• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

৩ আগস্ট ২০২৪ বিকাল ০৫:০৭:৫৮

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

Ad

৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ওই উপজেলার পানিউমদা বাজারে রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে আশপাশের বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দিতে থাকে।

আন্দোলন চলাকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলির নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

এ সময় অবরোধে প্রায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। পরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us