আন্তর্জাতিক ডেস্ক: শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলো।
শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর আর. এন. রবি। খবর এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার।


সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টিতে জয় পায়। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

একসময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। পরে তিনি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন।
শুভেন্দুর প্রথম মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিজেপির কয়েকজন পরিচিত নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তারাও শনিবার শপথ নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available