• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৫৭:০৮ (09-May-2026)
  • - ৩৩° সে:

চ্যাম্পিয়ন হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নারী ফুটসাল দল

৯ মে ২০২৬ দুপুর ১২:৫৭:৪৩

চ্যাম্পিয়ন হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নারী ফুটসাল দল

স্পোর্টস ডেস্ক: সবশেষ সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অপরাজিত অবস্থায় শিরোপা অর্জনের পর ফিফা নারী ফুটসাল র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ ৪৪ থেকে ৪২ নম্বরে উঠে এসেছে।

৮ মে শুক্রবার প্রকাশিত ফিফা নারী ও পুরুষ ফুটসালের র‌্যাঙ্কিং অনুযায়ী, নারী ও পুরুষ উভয় বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। নারী ফুটসালে ৯৬টি দেশ, আর পুরুষ ফুটসালে ১৪৩টি দেশ র‌্যাঙ্কিংয়ের আওতায় রয়েছে।

Ad
Ad

বাংলাদেশ নারী ফুটসাল দল ২০১৭ সালে এশিয়া কাপ ফুটসালে অংশগ্রহণ করেছিল, তাই তাদের র‌্যাঙ্কিং আগে থেকেই ছিল। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল প্রথমবারের মতো গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নেয়। এরপর তারা সাফ টুর্নামেন্টেও খেলেছে। বর্তমান সময়ে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল র‌্যাঙ্কিংয়ে ১৩৯তম অবস্থান করছে।

Ad

দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পরও, বাংলাদেশ পুরুষ দল সামান্য হলেও র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us