• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:১০:৩৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

২৬ জুলাই ২০২৪ বিকাল ০৩:৩৬:২৪

নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দায় নানা আয়োজনে ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’ পালিত হয়েছে।

Ad

২৬ জুলাই শুক্রবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কলমাকান্দা উপজেলা কমান্ড, নেত্রকোণা জেলা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।

Ad
Ad

সকালে কলমাকান্দা উপজেলার নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরা সাত শহিদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মীরা।

পরে সাত শহিদদের সমাধিস্থলে শহিদদের সম্মানে গার্ড অব অনার দেয়া হয় ও সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। একাত্তরের এই দিনে কলমাকান্দার সীমান্তবর্তী নাজিরপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহিদ হন।

শহিদ বীর মুক্তিযোদ্ধারা হলেন- নেত্রকোনার আবদুল আজিজ ও মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।

পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us