• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৫:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১২ জুলাই ২০২৪ সকাল ১০:৩৬:১৮

শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে এক যুবক নিহত হয়েছেন।

Ad

১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার হাটফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Ad
Ad

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন উপজেলার বোড়ামারা গ্রামের রমিজ উদ্দিন। পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গুরুত্বর আহত হন রমিজ। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us