• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

১১ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৩:১৪

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, ডিবি পুলিশের একটি বিশেষ দল ১০ জুলাই থেকে ১১ জুলাই ভোর রাত পর্যন্ত জেলায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর হতে দুই হাজার ইয়াবাসহ মো. মানিক মিয়া (৩৯) নামে একজনকে আটক করা হয়।

Ad
Ad

সে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।

অপর অভিযানে বুড়িচং উপজেলার ডুবাইচর এলাকার নুর মহল কমিউনিটি সেন্টারের সামনে হতে এক হাজার ইয়াবাসহ ওয়াশকরণী (৬০) নামে একজনকে আটক করা হয়। সে ঢাকা জেলার সাভার থানার নন্দের খামার গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ১১ জুলাই বৃহস্পতিবার সদর দক্ষিণ ও বুড়িচং থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us