• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৮:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

২৮ জুন ২০২৪ বিকাল ০৫:২১:১২

বাঞ্ছারামপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ছানাউল্লাহ মিয়া নামক ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। ২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ছানাউল্লাহ মিয়া (৪৫) উপজেলার উজানচর ইউনিয়ন কালিকাপুর এলাকার মীরবাড়ীর বাসিন্দা।

Ad

২৮ জুন শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উজানচর কালিকাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময়  ৬৮ বোতল ফেন্সিডিলসহ ছানাউল্লাহ নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দ আলামতসহ বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us