• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নগরকান্দায় চলন্ত বাস উল্টে প্রাণ গেলো সুপারভাইজারের

২৬ জুন ২০২৪ বিকাল ০৪:৫২:০৮

নগরকান্দায় চলন্ত বাস উল্টে প্রাণ গেলো সুপারভাইজারের

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চলন্ত বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।

Ad

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস ২৬ জুন বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া স্ট্যান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়।

Ad
Ad

এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরো আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us