• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

২১ জুন ২০২৪ দুপুর ০২:০৪:২৮

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংর্ঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।

Ad

২১ জুন শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত-আহতদের পরিচয় জানা যায়নি।

Ad
Ad

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, সকালের দিকে মধুপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে মালাউড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মহিন্দ্র অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মাহিন্দ্রতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়, আরও আহত হয় অন্ততপক্ষে ৯ জন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us