• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩১ মে ২০২৪ বিকাল ০৩:৪৯:২৭

বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সাইফুল ইসলাম খাঁন (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Ad

৩১ মে শুক্রবার সকাল ৮টার দিকে নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন।

Ad
Ad

নিহত সাইফুল ইসলাম খাঁন বানিয়াচং উপজেলার ১নং উত্তরপূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড দত্ত পাড়া (লম্বা পুতা) গ্রামের আজম খাঁনের ছেলে।

জানা যায়, সাইফুল ইসলাম হবিগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। শুক্রবার সকাল আটটা বেজে গেলেও ঘুম থেকে না উঠায় তার মা তাকে ডাকতে গিয়ে কোনো সারা শব্দ পাননি।

এ সময় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন, আড়ার সঙ্গে ছেলের মরদেহ ঝুলছে। নিহতের পরিবারের সদস্যদের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের এসআই সামছুল আরেফিন মরদেহটি নামিয়ে আনেন। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us