• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

২৬ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৯:২১

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নূর আমিন (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকটির চালক।

Ad

২৫ মে শনিবার রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ৫০ মিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত নূর আমিন বগুড়া সদর থানার এরুলিয়া গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মৃগেন্দ্রনাথ সরকার জানান, শনিবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস মোড়ে নীলফামারীর ডোমার থেকে মরিচ বোঝাই একটি ট্রাক পাথর বোঝাই আরেকটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মরিচ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ওই ট্রাকের হেলপার নূর আমিন ঘটনাস্থলেই নিহত হন ও চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে সকালে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us