• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:৫৩:১৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ৪৫টি কেন্দ্র পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

৫ মে ২০২৪ বিকাল ০৩:৫৩:১৪

ফকিরহাটে ৪৫টি কেন্দ্র পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশের আনারস প্রতীকের নির্বাচনী ৪৫টি কেন্দ্র পরিচালনা কমিটি ও ৮টি ইউনিয়ন মনিটরিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ মে রোববার সকাল ১০টায় কাটাখালী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজ আহম্মেদ।

Ad
Ad

বিশেষ অতিথি ছিলেন, শেখ হেলান উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু।

এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ।

উপজেলা পরিষদ নির্বাচনে স্বপন দাশের পক্ষে নির্বাচনী প্রচার ও কর্মপন্থা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ফিরোজ আহম্মেদ। সভায়  ইউনিয়ন মনিটরিং কমিটির সদস্য, কেন্দ্র কমিটির সভাপতি ও সদস্য সচিববৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় ৪৫টি নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট আনারস প্রতীকের লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us