• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৭:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে পথচারীদের মাঝে দেলোয়ার মোল্যার শরবত বিতরণ

৩ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:৫৬

মুকসুদপুরে পথচারীদের মাঝে দেলোয়ার মোল্যার শরবত বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরমে মানুষ ওষ্ঠাগত। কাজের জন্য যারা বাইরে বের হতে হচ্ছে তাদের অবস্থা বেশ হাঁসফাঁস।

Ad

তেমনি পরিস্থিতিতে সারা দেশের মতো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন জায়গাতে মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লার আয়োজনে খাবার স্যালাইন, সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে। দেলোয়ার মোল্লা আসন্ন ননীক্ষীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা মার্কায় প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী।

Ad
Ad

৩ মে শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় কাঁশালিয়া, ননীক্ষীর, জলিরপাড় ইউনিয়নের যুবকদের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম করা হয়।

তীব্র এই গরমে রাস্তায় চলাচলকারী মানুষ পানির তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে বিশুদ্ধ পানি ও শরবত পান করছেন এবং এমন সমাজ সেবামূলক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ, দেলোয়ার হোসেন মোল্যাকে সাধুবাদ জ্ঞাপন করেন।

মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা বলেন, প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষদের এই ছোট্ট প্রচেষ্টা কিছুটা হলেও প্রশান্তি এনে দিবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, আলী হোসাইন, তরিকুল ইসলাম, মোজাম্মেল শেখ, সুমন মোল্লা, মুকাদ্দেস খলিফা, সম্রাট খলিফা, আজিজুল মোল্লা, দেব বৈদ্য, অজয় বৈদ্য, লিখন বৈদ্য, রুদ্র বৈদ্য, আপন বৈদ্য, যাদব বৈদ্যসহ সাধন অধিকারী প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us