• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৩:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

২ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:১৭

চট্টগ্রামে ২০০ লিটার চোলাই মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ২০০ লিটার চোলাই মদসহ পাইসিথুই মারমা (২৮) নামে একজনকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

Ad

১ মে বুধবার বিকালে অক্সিজেন মোড় থেকে তাকে চোলাই মদসহ হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Ad
Ad

এ তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা।

তিনি জানান, কুয়াইশ রোড দিয়ে প্রাইভেটকারে মাদকের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অক্সিজেন মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কালো রঙের প্রাইভেটকারকে সংকেত দিলে চালক গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে চালককে আটক করা হয়। পরে ওই গাড়ি থেকে ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬






Follow Us