• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৫০:২৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২৮ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪৫:২১

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে কামারখোলায় ট্রেনের ধাক্কায় রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রোকেয়া বেগম কামারখোলা এলাকার মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী।

Ad

২৮ এপ্রিল রোববার সকাল সারে ৯টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় দ্রুতগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বৃদ্ধা তার নাতিকে মাদ্রাসায় দিয়ে আসার পথে রেললাইন অতিক্রম করতে গেলে দ্রুতগতির ওই ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবী জানান, শুনেছি ওই বৃদ্ধা মহিলা অন্যমনস্ক হয়ে রেললাইন অতিক্রম করতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে মারা যায়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us