• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:০৯:৫১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

২৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৮:২৬

সাঘাটায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বন্ধু রিফাত মিয়ার হাতে বন্ধু সম্রাট খুনের ঘটনায় এলাকাবাসী রিফাতের বিচার ও ফাঁসির দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন।

Ad

২৬ এপ্রিল শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে বাংলাবাজার থেকে ভ্যান গাড়ি যোগে দুই শতাধিক নারী পুরুষ রিফাতের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে বোনারপাড়া উপজেলা চত্বরে মিলিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ।

Ad
Ad

শিক্ষার্থী জাকারিয়া আলম সম্রাট (১৭) কে তার বন্ধু রিফাত মিয়ার কাছে ক্যামেরা বিক্রয়ের টাকা আনতে বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্লাবন, রিমন, তুহিন ও আফজাল। পরে সম্রাটের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত স্মারক লিপি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর নিকট প্রদান করা হয়।

উল্লেখ্য, সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী জাকারিয়া আলম সম্রাট (১৭) কে তার বন্ধু রিফাত মিয়ার কাছে ক্যামেরা বিক্রয়ের টাকা আনতে বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে বন্ধুর বাড়িতে ডেকে নেয়। এরপর সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করে বাড়ির পেছনে সেফটি ট্যাংকে রেখে দেয়। সম্রাটের বাবা শুক্রবার সাঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন । থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনে সেফটি ট্যাংক থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। এ সময় রিফাতকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us