• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৪:২৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গরু ডাকাতি, আটক ৬

২৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩৯:৩৫

নবাবগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গরু ডাকাতি, আটক ৬

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা গরু ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

Ad

২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ২টার দিকে বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে খোরশেদ আলমের গোয়াল থেকে ২টি গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। পরপরই ঢাকার আশপাশে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করা হয়।

Ad
Ad

এ সময় দুটি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি, একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

নবাবগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করে ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টায় থানা হলরুমে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us