• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৫০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে চুরির মালসহ আন্তজেলা চোর আটক

২৪ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩৪:০৯

শাহরাস্তিতে চুরির মালসহ আন্তজেলা চোর আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ৪টি মোবাইল, ২টি পাসপোর্ট ও ১টি হাত ঘড়িসহ আন্তজেলা চোরচক্রের সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

Ad

২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ভোরে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের মোজাদি বাড়ির মহিন উদ্দিনের বসত ঘরে সিঁধ কেটে ৫টি মোবাইল, ২টি পারপোর্ট, ১টি হাড় ঘড়িসহ নগদ ১৫ হাজার টাকা চুরি হয়। পরবর্তীতে ওই বসত ঘরের মালিক মহিন উদ্দিন থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের আলোকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মো. রোকন উদ্দিন ও একদল পুলিশ সদস্য কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ ঘটনার সাথে জড়িত থাকা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ডিমাতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আসামি মো. নজরুল ইসলাম প্রকাশ নজুকে (৪৩) আটক করা হয়। এ সময় আসামির সাথে থাকা বাদির ২টি বাংলাদেশি পাসপোর্ট, ২টি Huawei মোবাইল সেট, ১টি বাটন নকিয়া মোবাইল সেট, ১টি টেকনো মোবাইল সেট, ও সোনালী এবং কালো রংয়ের ১টি হাত ঘড়ি উদ্ধার করে আভিযানিক দল।

পরবর্তীতে আসামিদের মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us