• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৬:৫২

শাহজাদপুরে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে মোতালেব হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।

Ad

১৯ এপ্রিল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার চরনারুয়া করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে লোকজন। পরে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে।

Ad
Ad

স্থানীয়রা পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ও সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করেন।

নিহতের পারিবার সুত্রে জানা যায়, জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে মো. মোতালেব হোসেন। এই বৃদ্ধ  ১৭ এপ্রিল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নৌ থানার এস আই আরিফুল ইসলাম জানান, মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে আমরা উপস্থিত হয়ে নদী থেকে উদ্ধার করি। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us