• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩১:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি আটক

১৫ এপ্রিল ২০২৪ রাত ০৮:২০:০৪

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি আটক

সিলেট প্রতিনিধি: সিলেটে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।

Ad

১৪ এপ্রিল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট জেলার ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়।

Ad
Ad

অপর এক অভিযানে দিবাগত রাত ১টার দিকে ওসমানীনগরের আরেকটি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলো, সিলেটের গোয়ানঘাট উপজেলার কচুয়ারপাড়ের মো. উজ্জল মিয়া (৩৩) ও একই উপজেলার জাঙ্গাইল গ্রামের মো. ফয়েজ আহমেদ, জামালপুর জেলার পূর্ব পলাবান্দা গ্রামের মো. আমির হোসেন (৫১) ও একই গ্রামের মো.নাদের হোসেন (৩০)।

১৫ এপ্রিল সোমবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৯। র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us