• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:৩১:০১ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

১৫ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪৬:০২

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।

Ad

সেই সাথে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

Ad
Ad

১৫ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us