• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৭:৫১:৪৮ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা

১৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৫৮

বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ১৩ এপ্রিল শনিবার বিকালে উপজেলায় শরিফপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শরীফপুর বাবুনগরের নুরুল হক নামে এক প্রবাসীর বাড়িতে একটি পারিবারিক অনু্ষ্ঠান চলাকালে জমি নিয়ে বিরোধে হঠাৎ ভাড়াটিয়া সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ। হামলায় আহতদের বেশ কয়েক জনকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ভাঙচুরসহ মহিলা মেহমানদের স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা চাঁদাসহ প্রায় ৩০/৩৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ঘটনার পর পরেই নুরুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
৯ জনের কাতারকে ৬ গোল দিল কানাডা
১৯ জুন ২০২৬ সকাল ০৭:২৫:৪৮










Follow Us