• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪১:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ বসত ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ২৫ লক্ষ

১৩ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩৯:৩০

উজিরপুরে অগ্নিকাণ্ডে ৫ বসত ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ২৫ লক্ষ

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Ad

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল শনিবার ভোর পাঁচটায় মল্লিক বাড়ির মো. ইয়াসিন মল্লিকের রান্নাঘরের বৈদ্যুতিক পানির মটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দেখা যায়, মুহূর্তেই একই বাড়ির কামাল মল্লিক, সাইদুল মল্লিক, ফরিদা বেগম, জাহিদুল মল্লিকের ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কয়েক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব খালেক রাঢ়ী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us